বগুড়ার শেরপুরে

সাংবাদিক হীরার ওপর হামলার অভিযোগ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় ব্যক্তিগত অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুজ্জামান হীরা (৫৩) শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরিফুজ্জামান হীরা দৈনিক জবাবদিহি পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মো. উজ্জল হোসেন (৫০) এর কাছ থেকে পূর্বে কিছু টাকা ধার নেন। পরবর্তীতে ওই টাকা পরিশোধ করা হলেও উজ্জল আরও টাকা দাবি করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলছিল

হীরা জানান, ৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্থানীয় মাথাইল চাপড় বাজারে গেলে অভিযুক্ত উজ্জল তার সঙ্গে দেখা করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে নিষেধ করায় উজ্জল হঠাৎ তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি চালান এবং চোখের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উজ্জল ধারালো চাকু হাতে নিয়ে তার বাড়িতে এসে মেইন গেটে লাথি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকির মধ্যে তার পরিবারের সদস্যদের ‘তুলে নিয়ে ধর্ষণ’ করার হুমকিও দেওয়া হয়, যা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বুলু মিয়া ও হাবিবুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত উজ্জল হোসেন এ বিষয়ে বলেন, “আমি শুধু তার কাছে পাওনা টাকা চেয়েছি। কিন্তু সে উল্টো আমাকে হুমকি দিয়েছে। আমি গায়ে হাত তুলিনি, তবে কিছু কথাবার্তা হয়েছে।”

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার আলোচনায়...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয়...