স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়েছে: ড. শফিকুর রহমান

বিশেষ সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিছে। জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে বাংলাদেশে থেকে বিতাড়িত করেছে, সেই জাতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।।

জামায়তের আমির ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে। আগামীতে এই দেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর কখনও ছিনতাই হতে দেবে না।

শেখ পরিবারকে উদ্দেশ্যে তিনি বলেন, একটি পরিবার বাংরাদেশের স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে আমাদের ৫৩ বছর অপেক্ষা করতে হয়েছে। ২৪- এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে সে জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।

জামায়তের আমির বলেন, দেশের একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এজন্য অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...