হত্যাচেষ্টা মামলায় বিমানবন্দরে নুসরাত ফারিয়া আটক

বিশেষ সংবাদ

হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। রোববার (১৮ মে) দুপুরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভাগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে বিমানন্দর সূত্র।

নুসরাত ফারিয়া সম্প্রতি একটি ব্যক্তিগত সফরে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ইমিগ্রেশন চেকিংয়ের সময় কিছু প্রশ্নে অসঙ্গতি ধরা পড়ায় তাকে বিমানবন্দরেই আটকে রাখা হয়। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানা গেছে, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা এই মামলায় তার নাম উল্লেখ ছিল বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই বিমানবন্দরে সাধারণ যাত্রীদের মাঝেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে অভিনেত্রীকে ঘিরে ছবি তুলতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দেন।

এ বিষয়ে এখনো নুসরাত ফারিয়ার পক্ষ থেকে কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্তের অংশ হিসেবেই এ জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা নিশ্চিত করেছেন, ফারিয়াকে এখনো বিমানবন্দরের ভেতরে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অভিনয় জীবনে সাফল্যের পাশাপাশি নানা বিতর্কেও জড়িয়েছেন নুসরাত ফারিয়া। তবে এই প্রথমবার কোনো রাষ্ট্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। বিষয়টি ঘিরে তার ভক্তদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে কোথাও সরানো হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র: সময় টিভি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার আলোচনায়...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয়...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের...