চাঁদপুরের মতলব দক্ষিণে

হেঁটে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই এসআই’য়ের মৃত্যু

বিশেষ সংবাদ

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হেঁটে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাঁদপুরের মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শফিকুল ইসলাম ভূঁইয়া। বুধবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

তার সহকর্মীরা জানান, বুধবার সকালে পুলিশের ইউনিফর্ম পরে থানার অফিস কক্ষ থেকে হেঁটে আনুমানিক ৩০০ গজ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এসআই শফিকুল ইসলাম।

হেঁটে হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই এসআই’য়ের মৃত্যু, এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন বালা জানান, নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন এসআই শফিকুল ইসলাম ভূঁইয়া। এসময় বুকে ব্যথা প্রচণ্ড অনুভব করেন তিনি। সহকর্মীদের এমন কথা বলে নিজেই হেঁটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান শফিকুল ইসলাম ভূঁইয়া। তার বেশ কয়েক মিনিট পর শুনতে পাই এসআই শফিকুল ইসলাম মারা গেছেন।

মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, বাবা-মা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় তার গ্রামের বাড়িতে নামাজের জানাজা সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার খন্দকারটোলা এলাকায়...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২০০ পিস...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১০ এপ্রিল) কমিশনের...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শরীরের ভেতরে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ...

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও ঐতিহাসিক: প্রণয় ভার্মা

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং গভীর ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রণয়...

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করছে: র‍্যাব

দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...

ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে বগুড়ার যুবক নিহত

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে...