চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো: আবুল কাশেম (৪৫) ও মো: আব্দুর রব (৫৫) নামে সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও ৩ জন।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকার মধ্যবর্তী কচুয়া সড়কের এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কাশেম ও আব্দুর রব উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকার পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইফতারের পর কচুয়া অভিমুখী মুরগীবাহী পিকআপ ভ্যান আর কালিয়াপাড়ার দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। এ দুর্ঘটনার পর পিকআপভ্যান চালক সেখান থেকে পালিয়ে যায়।

চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ-সিএনজির সংঘর্ষের বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহতদের সুরতহাল তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

