১৩ বছরের কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বিশেষ সংবাদ

রাজধানীর সাভার উপজেলার আশুলিয়া থানায় অপহৃত ১৩ বছরের এক কিশোরীকে ৩৪ দিন একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত মো: মোফাজ্জল হোসেন ওরফে শাকিল (৩৮) ময়মনসিংহের তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকার মো: আব্দুল গফুরের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন রাশেদের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়া বাঁশতলা এলাকার ভাড়াবাড়ি থেকে প্রয়োজনীয় কাজে বের হলে ১৩ বছরের ওই কিশোরীকে অপহরণ করা হয়। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরও যখন কিশোরী বাসায় না ফিরে, তখন আত্মীয় স্বজনদের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে, ১৮ মার্চ (মঙ্গলবার) রাত ৮টার দিকে ভুক্তভোগীর বোন গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ দিন পর জামগড়া বটতলা ডিস অফিস সংলগ্ন মো: রাশেদের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে দেখতে পায় । সেই সময় কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শাকিল।

ভুক্তভোগী কিশোরী জানায়, অভিযুক্ত শাকিল তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটক রাখে। জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শারীরিক সম্পর্ক করতে অপারগতা প্রকাশ করলেই মারধর করাসহ তার পরিবারের লোকজনদের হত্যা করার হুমকি দেয়।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহেল রানা তালুকদার জানান, উদ্ধারের পর ভুক্তভোগীকে পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই কিশোরীর বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি কাঠামোর শপথ গ্রহণ করেছে। তার মতে,...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.)...

অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...