নরসিংদীর রায়পুরায়

১৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

১৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া শিশু মো: আজহারের মরদেহ কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার তাত্তাকান্দা এলাকার কাকন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১২ জুন) বিকেলে বাড়ির পাশে কাকন নদীতে গোসল করতে নামে আজহারসহ ৪ থেকে ৫ জন শিশু। সাতার না জানায় নদীতে ডুবে যায় শিশু আজহার। নিহত শিশু মো: আজহার রায়পরা পৌরসভার তাত্তাকান্দি এলাকার মো: ফকির বাড়ির জামান ফকিরের ছেলে।

রায়পুরা পৌরসভার কাউন্সিলর মোকারম হোসাইন জানান, বুধবার (১২ জুন) বিকেল ৩টার দিকে আজহার তার কয়েকজন বন্ধুর সঙ্গে তাত্তাকান্দা নদীর ঘাটে গোসল করতে যায়। পরে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় শিশু আজাহার। এ সময় তার সহপাঠীরা তাকে খুজেঁ না পেয়ে তার বাড়িতে খবর দেয়।

পরে স্থানীয়রা রাত ১২টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পায়নি। এরপর বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দলের সহায়তায় নদীর ঘাটের আনুমানিক ৪০০ মিটার দূরে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো: ফারুক আহম্মেদ।

এ ব্যাপারে রায়পুরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে বুধবার (১২ জুন) রাত ৮টার দিকে ঘটনাস্থলে এসে রাত থাকায় অভিযান চালানো সম্ভব হয়নি। পরে বৃহস্পতিার (১৩ জুন) ভোর থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করলে প্রায় ১৬ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দুরে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে দেশব্যাপী খাল-নদী পুনঃখননের যে কর্মসূচি নেওয়া...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন...