বগুড়ায়

৬ বছরের ২ শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বিশেষ সংবাদ

বগুড়ার কাহালুতে ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ ও সমবয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশী নুর ইসলামের (৪০) বিরুদ্ধে।

বুধবার (১২ মার্চ) উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর এক মা বাদী হয়ে শুক্রবার (১৪ মার্চ) কাহালু থানায় ধর্ষণ ও নারী নির্যাতন দমন আইনে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে , গত বুধবার মুখরোচক খাবার কিনে দেয়ার কথা বলে ৬ বছরের দুই শিশুকে কৌশলে শয়নকক্ষে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণ এবং আরে শিশুকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত নুর ইসলাম। এই ঘটনা কাউকে জানালে তাদে হত্যার হুমকিও দেন তিনি। ভুক্তভোগী শিশুদের মধ্যে একটি শিশু অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। তখন পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান বলেন, দু’জন শিশুকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নুর ইসলামকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে

তিনি আরও জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নাগরিকরা দুর্বল হলে কোনো রাষ্ট্রই দীর্ঘমেয়াদে...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী।...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা...

নাগরিক দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

দেশের নাগরিকদের সক্ষমতা ও শক্তির ওপরই রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

স্বর্ণের দাম ভরিতে কমল ৮ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। টানা তৃতীয় দফায় স্বর্ণের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন...

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন আতিকুর রহমান রুমন

চ‍্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা...