আগামী শনিবার পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আগামী শনিবার (২৮ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করছেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত দিনেই তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়বেন। পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ওইদিন বিকেলে শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি তার নির্বাচনী সিদ্ধান্তের কথা জানান।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি সবার সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। তিনি এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ার লক্ষ্যেই সংসদ সদস্য হতে চান বলে জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

