গণ-অভ্যুত্থান উদযাপন ঘিরে ১১ দিনের বিশেষ অভিযানের নির্দেশ এসবির

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাশকতা ঠেকাতে রাজধানীতে ১১ দিনের বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সব ইউনিটকে এই নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপি জানায়, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর ১৪৬টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। চলবে বিশেষ নজরদারি, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা।
ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “গণ-অভ্যুত্থান উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্যই চেকপোস্ট, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”
এসবি সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থান উদযাপনের শেষদিকে ফ্যাসিবাদী শক্তি নাশকতার পরিকল্পনা করতে পারে, এমন তথ্যের ভিত্তিতেই ১১ দিনের বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ শাখার নির্দেশনায় বলা হয়েছে, এই অভিযানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হবে। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দর এলাকায় বিশেষ নজরদারি থাকবে। পাশাপাশি মোবাইল পেট্রলিং বাড়ানো হবে এবং যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলবে।
অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ আছে। পরিকল্পিতভাবে বিশেষ অভিযান পরিচালিত হয়, তাহলে জনমনে স্বস্তি আসবে। এই অভিযানে কোনও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকেও পুলিশকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে, যেটিকে ঘিরে পুলিশ সম্ভাব্য বিশৃঙ্খলার শঙ্কা করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

