কুমিল্লার দেবিদ্বার

শিশু আব্দুল্লাহকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করলেন সৎ মা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কুমিল্লার দেবিদ্বারে শিশু আব্দুল্লাহকে (৯) গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছেন তার সৎ মা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ওই নারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত আব্দুল্লাহ ইউসুফপুর গ্রামের মো: আমান উল্ল্যাহর ছেলে। ঘাতক নারী আমান উল্ল্যাহর ২য় স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া জানান, নিহত শিশুর বাবা মো: আমান উল্ল্যাহ কুমিল্লার মেঘনায় একটি কোম্পানিতে চাকরি করে। প্রায় ৩ বছর আগে আব্দুল্লাহর আপন মা বরিশাল জেলার এক পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান।

পরে আব্দুল্লাহর বাবা আবার বিয়ে করেন। ওই বিয়ের পর সৎ মা শিশু আব্দুল্লাহকে প্রথমে মেনে নিলেও তার নিজের সন্তান জন্মের পর আব্দুল্লাহকে তিনি সহ্য করতে পারতেন না। এ নিয়ে প্রায়ই সংসারে ঝামেলা হতো।

শনিবার ১১টার দিকে আব্দুল্লাহ মাঠ থেকে খেলা-ধুলা করে এসে তার সৎ মায়ের কাছে শরীর ব্যথার ওষুধ ও পানি চায়। পরে সৎ মা পানি এনে দিলে শিশু আব্দুল্লাহ ওষুধ খেয়ে তার ছোট ভাইয়ের গায়ে পানি ছুড়ে মারে। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন সৎ মা।

রেগে গিয়ে তার গায়ে থাকা ওড়না দিয়ে শিশু আব্দুল্লাহর গলায় পেঁচিয়ে ধরেন। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে এবং ঘাতক সৎ মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির গলায় ওড়না পেঁচানোর দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...