কক্সবাজারে বৃষ্টির তীব্রতায় পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু

বিশেষ সংবাদ

কক্সবাজারে বৃষ্টির তীব্রতায় পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৬টার দিকে কক্সবাজার পৌর শহরের দক্ষিণ পল্লানিয়াকাটা ও শিকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটেছে।

নিহতরা হলেন, শহরের ৬ নং ওয়ার্ডের এবিসি ঘোনার দক্ষিণ পল্লানিয়াকাটা এলাকার মো: করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) ও ৭ নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকার মো: সাইফুলের ছেলে নাজমুল হাসান (৬)।

নিহত জমিলার স্বামী করিমের বরাতে স্থানীয় বাসিন্দা মো: মনসুর জানান, দক্ষিণ পল্লানিয়াকাটায় বসতঘরে সকলে নাস্তার আয়োজন করছিলেন। এ সময় আচমকা পাহাড়ের মাটি বসত ঘরের ওপরে পড়লে চাপা পড়েন গৃহবধূ জমিলা বেগম। পরে স্থানীয়দের সহযোগিতায় জমিলাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সিকদার বাজার এলাকায় পাহাড় ধসে ঘরের মাটির দেয়ালসহ আসবাবপত্র শিশু নাজমুল হাসানের গায়ের ওপর পড়ে। নাজমুলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মাটিচাপায় জখম হওয়া দুজনের মধ্যে শিশু নাজমুলকে সকাল ৮টার দিকে ও নারী জমিলাকে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। মাটির দেয়ালের চাপা পড়ে শিশু নাজমুলের মাথা থেঁতলে যায়। নিহতদের মরদেহগুলো হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

কক্সবাজারে বৃষ্টির তীব্রতায় পাহাড় ধসে নারী ও শিশুর মৃত্যুর বিষয়ে কক্সবাজার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: আলমগীর জানান, পাহাড় ধসে দুজনের মৃত্যুর কথা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। ভারি বৃষ্টিতে ফাঁড়ি ভবনের নিচতলা একেবারে তলিয়ে গেছে। পানি ঢুকেছে অফিসকক্ষসহ প্রয়োজনীয় সকল নিচু স্থানে। ডুবে গেছে রাস্তাঘাট।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মিরপুরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।বুধবার...

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে...

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মিরপুরে হাজির হয়েছেন...

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ মার্চ)...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: ডা. তাহের

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বাবার মৃত্যু মেনে নিতে না পেরে বিষপান করেন আলিফ ইসলাম (১৯) নামের এক যুবক। প্রায় ১০...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস...

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সবশেষ কয়েক দফা...