ভারী বর্ষণে ডুবেছে কক্সবাজার, আটকা পড়েছেন ২৫ হাজার পর্যটক

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দীর্ঘ ২০ ঘণ্টার টানা ও ভারী বর্ষণে ডুবে গেছে পুরো কক্সবাজার শহর। সমুদ্র সৈকত এলাকার হোটেল, রিসোর্ট ও কটেজ জোনগুলোতে জলাবদ্ধতা দেখা দেওয়ার কারণে বিপাকে পড়েছেন ঘুরতে যাওয়া হাজারো পর্যটক।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত হোটেল কক্ষগুলোতে প্রায় ২৫ হাজার পর্যটক আটকা পড়েছেন। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পর্যটকরা কোথাও বের হতে পারছেন না। সৈকতের বিভিন্ন পয়েন্টে লাল নিশানা উড়িয়ে পর্যটকদের সতর্ক এবং সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে।

গত ৫০ বছরে কক্সবাজার শহরে কখনো এমন জলাবদ্ধতা দেখা দেয়নি। অপরিকল্পিত সড়ক উন্নয়ন, ঠিকমতো নালা পরিষ্কার না করা এবং শহরের পাহাড় নিধন বন্ধ না হওয়ার কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে জানিয়েছেন হোটেল মালিকরা।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর ১২টা নাগাদ। এরপর রাত ১২টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার ভারী বর্ষণে শহরের প্রায় ৮ লক্ষ মানুষের জীবন অনেকটা থমকে যায়।

শুক্রবার সকাল ১০টার দিকে ফের ভারী বর্ষণ শুরু হয়, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। দুপুর ৩টা পর্যন্ত আরো কয়েক ঘণ্টার ভারী বর্ষণে কক্সবাজার শহরের প্রধান সড়ক, কলাতলী সমদ্রসৈকত সড়কসহ প্রায় ৩৫টি উপসড়ক একেবারে ডুবে গেছে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ (এ বি) মো: হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এবারের মৌসুমে এটি ১ দিনে সর্বোচ্চ বৃষ্টিপতের রেকর্ড। চলমান ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। বাতাসের তীব্রতাও বেশি হবে, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

জনপ্রিয়

অপরাধ

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার করে থানায় নেওয়ার পর সিদ্ধান্ত হয়,...

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে এখন শুধু কান্নার শব্দ। যে ছেলেটি ঈদে নতুন জামাকাপড় নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, সে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের...

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার...

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে এখন শুধু কান্নার শব্দ। যে ছেলেটি ঈদে নতুন জামাকাপড়...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো....

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয়...