শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল আহাদকে (৪৫) গ্রেপ্তার
পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাঁকে হেফাজতে নেয় চন্দ্রগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদ্রাসায় ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীটি মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।
ঘটনার পর রোববার রাতে শিক্ষার্থীর মা ও স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করেন। এ সময় তাঁকে মারধর করা হয় বলেও জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার রাতে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর অধ্যক্ষ আবদুল আহাদকে গ্রেপ্তার দেখানো হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে গ্রেপ্তার অধ্যক্ষকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নতুন অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কর্মস্থল ত্যাগ না করেই যোগদান!

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা, রণক্ষেত্র কাকরাইল!

শেরপুরে ঘুষের টাকা নিয়ে অধ্যক্ষের ছক, মুখ খুললো এলাকাবাসী

নওগাঁর অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন

জোর করে পদত্যাগ করানো নওগাঁর সেই শিক্ষক ভালো নেই

দেরি করে স্কুলে আসায় শিক্ষিকাকে ঘুষি মারলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ

অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত ৪

রায়পুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

