লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপি–জামায়াতের সংঘর্ষ, আহত ৪

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ব্যানার টানানোকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। তারা বর্তমানে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমনসা গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, বিএনপি কর্মী মো. শাহজাহান (৪০), জামায়াতকর্মী মো. ফিরোজ, শিবিরকর্মী মো. তাহসিন (১৮) ও সোহাগ।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে জামায়াত মনোনীত প্রার্থী ডা. রেজাউল করিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার টানাতে তার সমর্থকেরা রিফুজি মার্কেট এলাকায় যান। এ সময় বিএনপির কর্মী শাহজাহান এতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত নেতা ফিরোজ আলম জানান, ব্যানার টানাতে গেলে শাহজাহান বাধা দেন। পরে শাহজাহানের পক্ষে কাসেম মাঝি এসে তাদের মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।
অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. এমরান বলেন, বিএনপি কর্মী শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। অতীতে নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তিনি অসুস্থ ও অসহায় অবস্থায় আছেন। তার দাবি, জামায়াত প্রার্থীর লোকজন ব্যানার টানাতে গেলে শাহজাহান বাধা দিলে তাকেই মারধর করা হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, ঘটনাটি তার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াত এমপি মুজিবুর

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয়

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন মির্জা ফখরুল

