পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে ইসলামী সংগীত, গ্রেপ্তার ২

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় জড়িতদের মধ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল বেলা চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো: কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পূজামণ্ডপের সাংস্কৃতিক মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বেলা ১১টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে নগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এসময় মামলার আসামিদের বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হলে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ৬ সদস্য অনুষ্ঠানে ২টি গান পরিবেশন করেন। সংগঠনের সদস্যরা শাহ আবদুল করিমের বিখ্যাত গান; ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’এবং ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এই গান ২টি পরিবেশন করেন। এর মধ্যে ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’ গানটির খণ্ডাংশ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

জানা যায়, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ-সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সাংস্কৃতিক সংগঠনটি মঞ্চে গান পরিবেশন করেন। এই সংগঠনটি জামায়াতে ইসলামী সমর্থিত বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সমালোচনার মুখে রাতেই সজল দত্তকে পূজা উদযাপন কমিটি থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার পর পরই চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন । এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আশ্বাস দিয়ে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তারা যতই ক্ষমতাবান হোক না কেন আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। আর অনুষ্ঠান পরিচালনার জন্য যারা চট্টগ্রাম কালচারাল একাডেমিকে মঞ্চে ডেকেছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন মৃত্যুফাঁদ-এ পরিণত হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশনের...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...

সৌদিতে হজ পালন করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও...