অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

খাবারের দোকানে পিকাপের ধাক্কা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামেরকান্দা বোর্ডিং মার্কেট এলাকায় ‘ঘরোয়া ফাস্টফুড ও বিরিয়ানি হাউজ’ নামে একটি খাবারের দোকানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই খাবারের দোকানের বাইরে গ্যাসের সিলিন্ডার রাখা ছিলো। পাশের আঞ্চলিক সড়ক দিয়ে একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিলিন্ডারে ধাক্কা দেয়।

Sponsored Link

এতে বিকট শব্দে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে এবং দোকানে ভয়াবহ আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় ও আহত হয় বেশ কয়েকজন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের মাস্টার মো: কাজল মিয়া জানিয়েছেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link