মেলায় ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে রাব্বী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী ওই এলাকার মানিক মিয়ার ছেলে এবং স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় উপস্থিত দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এক পক্ষ রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত রাব্বীকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন বলেন, তিনি ঘটনাকালে মেলায় উপস্থিত না থাকায় ঘটনার মূল প্রেক্ষাপট জানেন না; তবে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের কেউ পালিয়ে যাওয়ার কারণে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

