হাদিকে গুলির ঘটনা আ. লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ: নাহিদ ইসলাম

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ। সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা আমরা দেখছি।’
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আলোচনায় আওয়ামী লীগকে সর্বত্র প্রতিহত করা, প্রশাসনিকভাবে তাদের মোকাবিলা করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় ঐক্য সর্বাত্মকভাবে ধরে রাখার কথা বলেছি। একই সঙ্গে হামলাকারী ও এর পেছনে যারা পরিকল্পনা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।’
এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

