মেহেরপুর সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বিশেষ সংবাদ

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ মো: রাহিব ওরফে রাকিব (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে র‌্যাব কমান্ডার মো: এনামুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মী নারায়নপুর ধলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। আটক রাকিব ওই গ্রামের মো: আক্তারুল ইসলামের ছেলে।

মেহেরপুর সীমান্তে গাঁজা উদ্ধারের বিষয়ে র‌্যাব-১২ এর মেহেরপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এনামুল হক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাকিবের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় রাকিবের বাড়ির বিভিন্ন ঘর, উঠানসহ অন্যান্য জায়গা থেকে মোট ২৬টি প্যাকেটে মোড়ানো গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এছাড়া তার ঘরের ভেতর থেকে ২টি ধারালো অস্ত্র হাসুয়া পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৮০ হাজার টাকা।

র‌্যাব কমান্ডার এনামুল হক আরো জানান, আমাদের কাছে সংবাদ এসেছিলো ভারতীয় সীমান্তের তারকাটা পার হয়ে গাঁজার একটি বিশাল চালান বাংলাদেশ সীমান্তের লক্ষ্মী নারায়পুর ধলা গ্রামের মো: রাকিবের বাড়িতে মজুত করা হয়েছে। সেখান থেকে এই গাঁজার চালানটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হবে।

এই বড় চালানের সাথে অনেক রাঘব বোয়াল জড়িত রয়েছে। রাকিবকে জিজ্ঞাসাবাদে তাদের নাম পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখনই বলা যাচ্ছে না। এই চালানের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। গাঁজা উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাকিবকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়।দলীয়...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। তিনি বলেন, দেশের গ্যাস...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া,...

ঝিনাইদহে বিএনপি কর্মীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহে নিহত বিএনপি কর্মী তরু মিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরের দিকে...

বাংলাদেশ নিজস্ব গ্যাস উৎস থেকে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ...

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি...

জেলা আইনশৃঙ্খলা কমিটিতে থাকবেন ইমাম, পুরোহিত ও যাজক: প্রধানমন্ত্রী

জেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটিতে ইমাম, খতিব ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে...

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগে-পরে বন্ধ ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় সড়কে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট...