অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো চালুর নির্দেশ দিয়েছেন সাচিং প্রু জেরী। তিনি নিজে উপস্থিত থেকে পাম্প মালিকদের দ্রুত তেল বিতরণ শুরু করতে বলেন।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে যান তিনি। এ সময় মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। তেল মজুদ থাকা সত্ত্বেও কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য।

Sponsored Link

পরিদর্শনের সময় উঝমা ওয়েল ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্প বন্ধ ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে মালিকপক্ষকে পাম্প খুলে দেওয়ার নির্দেশ দেন

পরে তিনি নিজে দাঁড়িয়ে থেকে তেল বিতরণ কার্যক্রম শুরু করান। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই দ্রুত সমস্যার সমাধান করায় তাকে ধন্যবাদ জানান।

Sponsored Link

স্থানীয়দের ভাষ্য, তেল সংকটের কারণে পর্যটননির্ভর বান্দরবানে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। এতে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এমপির হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পর্যটন মৌসুমে যাতে কেউ তেলের অভাবে ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে পাম্প মালিকদের সঙ্গে কথা হয়েছে। পর্যটকদের কথা বিবেচনায় তেলের সরবরাহ বাড়ানোর জন্যও অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link