ঢাকায় কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টাঙানো ‘কালেমার পতাকা’ অপসারণ ও অবমাননার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজ শেষে স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরপুর শহরের কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারী প্রায় ৩০০ মুসল্লির প্রত্যেকের হাতে ছিল কালেমা খচিত সাদা ও কালো রঙের পতাকা। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পদব্রজে মিছিলের পাশাপাশি অন্তত ৫০টি মোটরসাইকেলের একটি বহর নিয়ে বিক্ষোভকারীরা পুরো পৌর শহর ও মহাসড়কের একাংশ প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নিতে শহরতলীর বিভিন্ন এলাকা থেকেও অনেক মুসল্লি ছোট ছোট যানবাহনে করে জুমার আগেই শাহী মসজিদে জড়ো হন। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া তৌহিদী জনতা কালেমার পতাকার মর্যাদা রক্ষায় বিভিন্ন স্লোগান দেন।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শেরপুর থানা পুলিশ ও টাউন পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে মিছিলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের কড়া পাহারায় শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয়
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, “কালেমা ইসলামের মূল ভিত্তি। পবিত্র এই বাণী সংবলিত পতাকার অবমাননা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। যারা সুপরিকল্পিতভাবে এই ধৃষ্টতা দেখিয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ পালিত

শেরপুরে পাখির বাসা ও ছানা নষ্টের মামলায় আজাহার গ্রেপ্তার

শেরপুর ডিজে হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল ওয়াহেদের ইন্তেকাল

