হলমার্কের গ্রুপের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) আর নেই। কারাভোগরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

- Advertisement -

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে অসুস্থতা বেড়ে গেলে তাকে কারাগার থেকে ঢামেকে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল চারটার দিকে হাসপাতালের ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

- Advertisement -

কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তানভীর মাহমুদ। দীর্ঘদিন ধরে তার রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ধরনের শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা ছিল, এই রোগগুলোর কারণে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

হলমার্ক কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর মাহমুদ। অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ঋণ নিয়ে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ঢাকার প্রথম বিশেষ জজ আদালত তাকে, তার স্ত্রী ও হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণা করেন বিচারক মো. আবুল কাশেম।

- Advertisement -

সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ আত্মসাতের আলোচিত ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপ ও ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ১১টি মামলা করা হয়। এসব মামলার একটির রায়ে সাজাপ্রাপ্ত ছিলেন তানভীর মাহমুদ।

তার মৃত্যুতে হলমার্ক মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও আলোচিত দুর্নীতির প্রসঙ্গ আবারও সামনে এসেছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে সিআইডির অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর...

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্র, ইতিহাস ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য...

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃত নারী রিপা...

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে...

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্র, ইতিহাস ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন...

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বিশেষ অভিযানে তাকে...

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির পেছনে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৭) নামের এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু...