প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ জনআকাঙ্ক্ষার পরিপন্থি: আজহারী

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগকে জনআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আজহারী লিখেছেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও লেখেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রাথমিক স্তরে বিশেষায়িত ইসলাম ধর্ম শিক্ষক না থাকা অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়ে আলাদা শিক্ষক নিয়োগ জনআকাঙ্ক্ষার পরিপন্থি বলেই অভিভাবকরা মনে করেন। আজহারীর ভাষ্য, “আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।”
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এর গেজেট জারি করে সরকার। এতে প্রাথমিক বিদ্যালয়ে দুটি নতুন পদ সৃষ্টি করা হয়, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (চারুকলা)। তবে দীর্ঘদিন ধরে ইসলাম শিক্ষা বিষয়ে আলাদা শিক্ষক নিয়োগের দাবি থাকলেও নতুন বিধিমালায় তা যুক্ত হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

