দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন ডিসেম্বরে: পিনাকী ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন।
সোমবার (৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য প্রকাশ করেন পিনাকী ভট্টাচার্য।
তিনি পোস্টে লেখেন, “আমি আগেই বলেছিলাম, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আজ প্রফেসর ইউনূসের সংবাদ সম্মেলনে এটির নির্দেশনা আসতে পারে।”

পিনাকী আরও লিখেছেন, “নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। অপরদিকে জামায়াত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ইস্যু মানবে না। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে প্রফেসর ইউনূসের সরকার অটল থাকতে পারবে বলে আমি মনে করি না।”
তার ফেসবুক পোস্টে আরও বলা হয়, “অনেক জটিলতা আছে এখনো। সেগুলো বিবেচনায় নিয়েই সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। এবার খেলা হবে সমানে সমান।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে বর্তমানে আছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এর আগে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

