রাজনীতিবিদরাই দেশ চালাবে, অন্তর্বর্তী সরকার নয়: ড. আলী রীয়াজ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয় এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক ড. আলী রীয়াজ

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন

আলী রীয়াজ বলেন, “এটি অন্তর্বর্তী সরকার। যার দায়িত্ব সীমিত সময়ের জন্য। বাংলাদেশ পরিচালনার দায়িত্ব থাকবে রাজনীতিবিদদের হাতে, এটাই স্বাভাবিক। তবে রাজনীতির নামে ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা হলে তা জাতির জন্য বিপজ্জনক।”

তিনি সাংবাদিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “১৬ বছর ধরে যে সংকট ও বাধার মুখে গণমাধ্যম কাজ করছে, সে বিষয়ে সাংবাদিক ইউনিয়ন কিংবা সিভিল সোসাইটির পক্ষ থেকে কি কোনো মূল্যায়ন করা হয়েছে? কেন একটি পর্যালোচনামূলক উদ্যোগ দেখা যায়নি?”

আত্মসমালোচনার জায়গায় দাঁড়িয়ে রীয়াজ বলেন, “সাংবাদিকদের মাঝে মাঝে প্রশ্ন করি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেন, আপনি সাংবাদিক না রাজনীতিবিদ? এক বছর আগের জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী যেভাবে সাংবাদিকদের ডেকেছিলেন, এবং সেখানে যেভাবে কথাবার্তা হয়েছিল, তা কি সাংবাদিকতা? সেই অবস্থান কি সাংবাদিকতার আদর্শ বহন করে?”

আলী রীয়াজ বলেন, “বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস (ডিইউজে) এসব সংগঠন দলীয়ভাবে বিভক্ত হতে হতে এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে স্বাধীন সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারপরও আমরা বলি, সাংবাদিকতার জন্য আমাদের দাবি আছে। নিশ্চয়ই আছে, তবে নিজেদের দায়ও রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “একটি বিকল্প সম্পাদক পরিষদ গড়ে তোলা হয়েছে, যেটি মূলত রাজনৈতিক স্বার্থে কাজ করে। এটা একদম স্পষ্ট, এটি রাজনৈতিক উদ্দেশ্যে দলীয় বিবেচনায় করা হয়েছে।”

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসস প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের এডিটর-ইন-চিফ রেজাওয়ানুল হক রাজা, সিজিএস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর পারভেজ করিম আব্বাসী এবং ফ্রিল্যান্স সাংবাদিক কাজী জেসিন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন। বীর মুক্তিযোদ্ধা ও উত্তরবঙ্গের এই প্রবীণ আওয়ামী লীগ নেতা বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে রাজধানীর স্কয়ার...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর থেকেই সরবরাহ বেশি...

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন। বীর মুক্তিযোদ্ধা ও উত্তরবঙ্গের এই প্রবীণ আওয়ামী লীগ নেতা...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে।...

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের...