বগুড়ায় ১০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুরাদপুর মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার মুরাদপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় বাস-ট্রাক তল্লাশির মধ্যেই ১০ কেজি গাঁজাসহ জিয়াউল হক (২২) নামের এক যুবককে আটক করা হয়।
আটককৃত জিয়াউল হক লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার খামারভাতি এলাকার রফিকুল ইসলামের ছেলে।
অন্যদিকে একই স্থানে পৃথক তল্লাশিতে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পারভেজ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাড়াইপাড়া মালতিবাড়ি এলাকার মৃত আকবর আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

