বগুড়ায় হ্যান্ডকাপ পরা অবস্থায় আ.লীগ নেতা ছিনতাই

বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজুকে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা।
শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু তার মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে আসেন। খবর পেয়ে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মামুনের নেতৃত্বে একদল পুলিশ ‘জুলাই বিপ্লব’ মামলার এজাহারভুক্ত আসামি রাজুকে গ্রেপ্তার করে। পরে তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার সময় স্থানীয় স্বজন ও দলীয় নেতাকর্মীরা পুলিশের পথ আটকে ধস্তাধস্তির এক পর্যায়ে রাজুকে ছিনিয়ে নেন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান বলেন, “রাত৮টার দিকে পুলিশের কাছ থেকে একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো পুলিশ সদস্য আহত হননি। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

