শাজাহানপুরে সাত মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার আসামি সিহাব পোদ্দারকে অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু ও এক্সটেন্ডেবল ব্যাটনসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শাকপালা জিয়া মার্কেট এলাকার সামনে থেকে তাকে আটক করে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ময়নুল ইসলাম নেতৃত্বাধীন পুলিশ টিম।
আটককৃত সিহাব পোদ্দার (২৪) শাকপালা পূর্বপাড়ার মোঃ মতিন পোদ্দারের ছেলে। তার কাছ থেকে একটি বার্মিজ চাকু, একটি স্টিলের ব্যাটন, একটি কালো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সিহাব পোদ্দার হত্যাসহ চাঁদাবাজি, অপহরণ, মারামারি ও নারী নির্যাতনের মোট ৭টি মামলার আসামি। এসব মামলার কিছুতে সে অভিযুক্ত ও কিছুতে চার্জশিটভুক্ত আসামি হিসেবে আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

