বগুড়ায় ২৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়া শহরে ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আব্দুল ওয়াহাব (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে শহরের সেউজগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল ওয়াহাব কাহালু উপজেলার যোগীর ভবন এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে। বর্তমানে তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট এলাকায় বসবাস করেন।
জেলা গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, ডিবির এসআই শামীম আহমেদের নেতৃত্বে একটি দল সেউজগাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় নীল রঙের প্লাস্টিকের ঝুড়ির তলায় অতিরিক্ত প্রলেপ দিয়ে কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ডিবি জানায়, আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে আদালতে দু’টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় বগুড়া সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

