শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৩ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় এইচএসসি, আলিম ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ প্রাপ্ত ৩রা শত ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ‘একসাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট’ স্লোগানে উপজেলা সদরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসিফ সিরাজ রব্বানী বলেন, ‘‘শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।তরুণেরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি

আবার এই তরুণদের হাত ধরেই জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে। তাই তরুণ সমাজকে ভাবতে হবে, আমার আগে আমরা এবং সবার আগে আমাদের দেশ বাংলাদেশ।’’

শুক্রবার সকাল ১০টায় শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে প্রথম পর্বের এবং বেলা সাড়ে ১১টায় সামিট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় পর্বের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সামিট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের দ্বিতীয় পর্বে সংবর্ধনা দেন আসিফ সিরাজ রব্বানী। ছবি  সংগৃহীত।

এ সময় শেরউড ইনস্টিটিউটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ আলী, অধ্যক্ষ আবদুর রহিম, উপাধ্যক্ষ শামসুল আরেফিন, ডা. ইকবাল হোসেন ও শিক্ষক শফিকুল ইসলাম। অন্যদিকে সামিট স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশিক ইকবাল ও প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট, ডায়েরি, মগ ও ল্যাপটপ ব্যাগ তুলে দেন আয়োজকরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...