বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শরবত বিক্রেতার মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক শরবত বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মথুরাপুর গ্রামের তিনমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত পলান শেখের ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পেশায় অটোভ্যান চালক হলেও তিনি বিভিন্ন হাটবাজারে শরবত বিক্রি করতেন। তাদের সংসারে তিনটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে জাহিদুল চান্দাইকোনা হাটে শরবত বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিদিনের মতো তিনি বাজারের তিনমাথা মোড়ে একটি সমিতির ঘরে রাখা মালামাল আনতে যান। ওই সময় ঘরের ভেতরে থাকা বৈদ্যুতিক লাইনের একটি ছেঁড়া তার হঠাৎ তাঁর শরীরে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

