বগুড়ার শেরপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শারমিন আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কমকর্তা ওবায়দুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মৎস হ্যাচারীর ব্যবস্থাপক মো. রেজওয়ান কবির,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন আবদুল কাদের, মৌসুমি রহমান, ইব্রাহিম হাজী, সামিউল সাদিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে তিনজন সফল মৎস চাষী সামিউল সাদিক, মাসুদ রানা এবং আকরাম হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এর আগে এক বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

