বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আ.লীগ কর্মী লাবু গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ কর্মী মো: রাকিবুল ওরফে রকিবুল আমিন লাবু’কে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর স্কুল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: রাকিবুল আমিন লাবু (৩৪) গাড়িদহ ইউনিয়নের মহিপুর কলোনি এলাকার মো: রুহুল আমিন ফটক তরফদার ছেলে। পুলিশ জানায়, তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়। অভিযোগ রয়েছে, ওইদিন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেন। এসময় ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে দলীয় কার্যালয়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়।

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিএনপির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৪১ জনকে আসামি করা হয়। এ ছাড়াও মামলায় উল্লেখ করা হয় অনেক অজ্ঞাতনামা ব্যক্তির নাম। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাকিবুল আমিন লাবু গ্রেফতার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি আদালতে প্রেরণ করা হবে। মামলা বাকি আসামিদের গ্রেফাতারে অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

