বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৭

বিশেষ সংবাদ

বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছন আরো ৭ জন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (০৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কাভার্ডভ্যান চালক বরিশালের হিজলা উপজেলার মো: হৃদয় (২২), তার আত্মীয় নীলফামারী জেলার ডোমার উপজেলার নতুনপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন বেগম (৩৫), বগুড়া সদরের সুত্রাপুর এলাকার মো: শামীম হাসান (৪৫) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের মো: আফজাল হোসেনের ছেলে মো: আব্দুল হান্নান।

ছবি : সংগৃহীত।

দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁ সদরের মো: বাবুল মিয়া (৩৫), মো: শাওন হোসেন (৩০), বরিশালের হিজলা উপজেলা মো: আলিফ (৩৫), বগুড়া সদরের মো: রেজাউল করিম (৪৫), কাহালু উপজেলার সুজন মিয়া (৩৫), রংপুরের ডিমলা উপজেলার মো: অমিত (১০) ও শেরপুর উপজেলার মোহাম্মদ সৈকত (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নওগাঁর দিকে যাচ্ছিলো। আর মো: হৃদয়ের কাভার্ডভ্যানে জেসমিন নামে ওই নারী পরিবারসহ নীলফামারী থেকে ঢাকায় যাচ্ছিলো। পথিমধ্যে রাত সাড়ে ৩টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় বাসটির লেনে বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান এলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক, তার বোনসহ ৩ জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে আরো একজনের মৃত্যু হয়।

বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের বিষয়ে ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির টিএএসআই মো: লালন হোসেন জানিয়েছেন, দুর্ঘটনায় আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...