দীর্ঘ ১৫ বছর পর শেরপুরে ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৫ বছর পর বগুড়ার শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনপি) পৌর কর্মী সম্মেলন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং উদ্বোধন করেন সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলেন এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শে অবিচল থেকেছেন, তাদের হাতেই থাকবে ছাত্রদলের নেতৃত্ব। অনুপ্রবেশকারীদের কোনো স্থান এখানে নেই।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই ছাত্রদলের মূল লক্ষ্য। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

সম্মেলনে সভাপতির পদপ্রত্যাশী হিসেবে এস.এম. ফারহান লাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় ফারহান লাবিবের নেতৃত্বে শত শত নেতাকর্মীর বিশাল মিছিল শেরপুরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

