বগুড়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়া শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার শিবেরিকুটি এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে মো. মোশারফ হোসেন (২৪) এবং বগুড়া সদরের আকাশতারা (সাবগ্রাম) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. ইউনুছ মন্ডল (৩২)।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়া এলাকায় আলমগীরের মোড় থেকে আনুমানিক ৫০ মিটার পশ্চিমে, আইকন স্ট্যান্ডার্ড স্কুলের সামনে আধাপাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় আসামিদের ব্যবহৃত একটি পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

