বগুড়ায় নিখোঁজের একদিন পর মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে একটি মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম রাশেদা বেগম (৩৮)। তিনি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নন্দীগ্রাম–বিজরুল আঞ্চলিক সড়কের পাশে ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ তিন মাথা এলাকার মাঠের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে রাশেদা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা দিনভর ও রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন মাঠের মধ্যে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে মরদেহটি রাশেদা বেগমের বলে শনাক্ত করেন।
নিহতের স্বামী আব্দুল মালেক ও ছেলে আরিফুল ইসলাম জানান, রাশেদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল থেকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

