নওগাঁয় সরকারি কর্মচারীর ইয়াবা কাণ্ডে চাঞ্চল্য!

সম্প্রতি পাওয়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার ঘরে তিন যুবকের ইয়াবা সেবনের দৃশ্য। তাদের মধ্যে এক যুবককে মুখে পাইপ জাতীয় কিছু দিয়ে ইয়াবা সেবন করতে দেখা যায়, অন্য দুইজন আগুন ও আলো জ্বালিয়ে সহযোগিতা করছে।
স্থানীয়রা নিশ্চিত করেছেন, ভিডিওতে দেখা ব্যক্তিটি মিজানুর রহমান সৈকত।
গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই সৈকত ও তার কয়েকজন বন্ধু মাদকাসক্ত। অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতেও দেখা গেছে তাকে। এমনকি নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) প্রভাব কাজে লাগিয়ে সরকারি চাকরিও জোগাড় করেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সৈকত বলেন, “আমার কাছে এলাকার কিছু লোক টাকা চেয়েছিল, না দেওয়ায় এসব ছড়ানো হচ্ছে। ভিডিওটি এআই দিয়ে বানানো।”
তিনি আরও বলেন, “আমার পরিবার আছে, দয়া করে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করবেন না।”
তবে আত্রাই উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুন্ডু বলেন, “এটি তার ব্যক্তিগত বিষয়। প্রকাশ্যে এলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: সংসদে প্রধানমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

