চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না মা-মেয়ের

চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন ৩ বছর বয়সী মেয়ে রোকেয়া ও মা রুবিনা বেগম। তবে সুস্থ হয়ে বাড়ি পর্যন্ত ফেরা হলো না তাদের। সড়ক দুর্ঘটনায় পথিমধ্যেই মারা যান মা ও মেয়ে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর ১টার দিকে নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের জামতলা তিনখুঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মো: মাহাবুব আলম বিজনের স্ত্রী রুবিনা বেগম (৩৫) ও তার শিশু কন্যা রোকেয়া (৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাহাবুব-রুবিনা দম্পতি অসুস্থ মেয়ে রোকেয়াকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান চিকিৎসা করাতে । চিকিৎসা শেষে মেয়ে রোকেয়াকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে চরে বাড়ি ফিরছিলেন মা রুবিনা।
পথিমধ্যে তিনখুঁটি এলাকায় পৌঁছালে রাজশাহীগামী দ্রুত গতির একটি মাইক্রোবাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা ও মেয়ে দু’জনই ভ্যান থেকে ছিটকে পড়েন সড়কের ওপর এবং ঘটনাস্থলেই মারা যান।
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

