কুড়িগ্রামে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে আগুন লেগেছে। এতে যমুনা ও মেঘনা পেট্রোলিয়ামের ২টি লরিসহ মোট ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, ১৮ হাজার লিটার পেট্রল ভর্তি ২টি লরি বৃহস্পতিবার ভোর বেলা সাহা ফিলিং স্টেশনে গিয়ে পৌঁছায়। ভোরে এক লরি থেকে অন্য আরেক লরিতে পেট্রল পারাপারের করার সময় পাশের তেলের লরিতে আগুন লাগে।
মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে সকাল ৬টার সময় দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ২৭ থেকে ২৮ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।
কুড়িগ্রামে ফিলিং স্টেশনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মো: মোফাজ্জল হোসেন জানান, সংবাদ পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

