ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

বিশেষ সংবাদ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেল সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বুড়িমারী স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে আমদানিকৃত পাথর বহনকারী একটি ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পান। প্রথমে এটিকে মূল্যবান কিছু মনে করে তিনি নিজের বাড়িতে নিয়ে যান।

পরে বস্তুটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু ব্রিজের পাশে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়। দেখতে ছোট আকারের বোমার মতো হওয়ায় বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে বস্তুটিকে ঘিরে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয়দের ধারণা, বস্তুটি পরিত্যক্ত মর্টার শেল হতে পারে। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা

এ বিষয়ে নাজমুল হক বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবির সদস্যরাও উপস্থিত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে।সিরাজগঞ্জের...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় তাদের কাছ...

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করছে...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সমন্বয়ের পর...