শেরপুরে শিক্ষক পরিবারের ঘরে চেতনানাশক প্রয়োগ করে মালামাল লুট

বগুড়ার শেরপুরে গভীর রাতে ঘরের জানালার গ্রিল কেটে ঢুকে ঘুমন্ত এক শিক্ষক পরিবারের সদস্যদের চেতনানাশক প্রয়োগে অচেতন করে অন্তত ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউসুফ আলী ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিষয়ক শিক্ষক।
পরদিন সকালে স্থানীয়রা কোনো সাড়া না পেয়ে বাড়িতে ঢুকে ইউসুফ আলী, তার স্ত্রী, মেয়ে ও ১৫ দিনের নাতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, চেতনানাশকের প্রভাবে এখনও ইউসুফ আলী ও তার স্ত্রী স্বাভাবিক জ্ঞান ফিরে পাননি।
চোরেরা ওয়ারড্রব ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দি জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে কোস্ট গার্ডের কড়া নজরদারি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

