বুলেটটি শুধু হাদির মাথায় নয়, অভ্যুত্থানের বুকে করা হয়েছে: সারজিস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে হাদির ওপর গুলির প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সারজিস আলম বলেন, ‘ওসমান হাদির মাথায় হত্যার উদ্দেশে যে বুলেটটি লিপ্ত করা হয়েছে, সেই বুলেট শুধু হাদির মাথায় নয়; বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হাদিকে গুলি করা একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয়। যারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চায়, যারা নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিকে বানচাল করতে চায়—দেশে ও দেশের বাইরে থাকা ওই এজেন্টদের জন্য এটি একটি খেলা।’
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের সামনে বিভিন্ন এজেন্ডা হাজির হলেও যারা খুনি, যারা হাজারেরও বেশি মানুষের জীবন নিয়েছে, যারা রাস্তায় মানুষকে গুলি করে হত্যা করেছে—তাদের বিচারের জন্য বা গ্রেপ্তারের জন্য তৎপরতা আমরা দেখিনি।’
এ সময় তিনি বলেন, ‘গত কয়েক মাসে বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে অনেক মানুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। তাদের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

