আপা আর আসবে না, কাকা আর হাসবে না: চট্টগ্রামের এসপি

“আপা আর আসবে না, কাকা আর হাসবে না” বললেন চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেন, “শত্রুরা এখন সাইবার যুদ্ধের মাঠে নেমেছে। এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ে আপনারা একসঙ্গে লড়েছেন, এখন সেই ঐক্য ধরে রাখাটাই সবচেয়ে জরুরি। ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে ঐক্যবদ্ধ থাকলে, আপনাদের কেউ হারাতে পারবে না।
মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোর মধ্যে যদি বিভাজন আসে, তাহলে শুধু আপনাদের নয়, আমাদের মতো প্রশাসনের যেসব সদস্য এখন কাজ করছি, তারাও ঝুঁকির মধ্যে পড়ব। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এই ঐক্য অটুট রাখা জরুরি।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

