অন্তর্বর্তী সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান: আসিফ মাহমুদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালযয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। রবিবার (১০ নভেম্বর) সচিবালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
সরকাররের বৈধতার বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা হলো গণঅভ্যুত্থান। তিনি আরও বলেন, গত ৩ মাস আমাদের কার্যক্রমের অগ্রগতি জনতা দেখেছে। সংস্কার কমিশনগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলমান থাকবে।
উপদেষ্টা আসিফ বলেন, ফ্যাসিবাদী সকল ব্যবস্থা মুছে ফেলার জন্যই এই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেকহোল্ডার ও দেশের সকল রাজনৈতিক দল সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের কার্যক্রমগুলো শেষ করার রূপরেখা ইতিমধ্যে দেয়া হয়েছে। এর মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার কথা মুখে বলছি, সেটার বাস্তবায়ন করাও সম্ভব হবে।
উপদেষ্টার আরও বলেন, ইতিমধ্যে ১০৬-এ (সংবিধানের ১০৬ অনুচ্ছেদ) সরকারের বৈধতা দেয়া হয়েছে। যে অর্ডিন্যান্সের কথা বলা হচ্ছে সেটার মাধ্যমে আরো লিগ্যাল রেটিফিকেশন হবে’ বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, দেশে আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়, বেতন পরিশোধের জন্য পোশক কারখানার মালিকদের সহযোগিতা করছে সরকার। তবে এটি একটি জটিল বিষয় তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

