অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর একটি অব্যাহতিপত্র দিয়েছেন। বুধবার (০৭ আগস্ট) দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে এই অব্যাহতিপত্র দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: নাসির উদ্দিন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে পদত্যাগপত্রটি এসেছে। পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার (০৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পার্শবর্তী দেশ ভারতে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর একটানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনা প্রথম ক্ষমতায় বসেছিলেন।

২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো।

তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মো: মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হয়েছিলেন। বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২০ সালের ১১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেছিলেন এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (০৬ আগস্ট) অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ রাষ্ট্রপতি বরাবর একটি পদত্যাগপত্র দেন। পদত্যাগপত্র দেওয়ার বিষয়ে তিনি জানান, ব্যক্তিগত অসুবিধা ও শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্রটি দিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে ২০২১ সালের ২৪ জানুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসিবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম...

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি সেখানে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও...

দায়িত্ব শেষে ধাপে ধাপে ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা: সেনাপ্রধান

দেশের প্রয়োজনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান...

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদ্রাসার বাথরুম থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক শিক্ষার্থীকে...

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৯২টি পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল...

শিশু রামিসার বাবার বক্তব্য ‘অমূলক নয়’, বললেন আইনমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার ক্ষোভভরা বক্তব্যকে...

বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে এক...