অন্বেষণ ডেস্ক :

কুমিল্লায় ভোটকেন্দ্রের সামনে গোলাগুলি, আহত ২

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কুমিল্লায় ভোটকেন্দ্রের সামনে গোলাগুলির সময় ২ জন গুরুতর আহত হয়েছেন। কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ১টি ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১০টার দিকে এম আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ঘোড়া প্রতীকের সমর্থক ও বাস প্রতীকের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় মো: সুমন নামের এক ছাত্রলীগ নেতা কোমর থেকে পিস্তল বের করে গুলি করলে মো: তুহিন হোসেন ও মো: জহির আহমেদ নামের ঘোড়া প্রতীকের ২ জন সমর্থকের পায়ে গুলি লাগে।

পরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গিয়ে ২ পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। গুলিবিদ্ধ ঘোড়া প্রতীকের ২ জন সমর্থককে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

কুমিল্লায় ভোটকেন্দ্রের সামনে গোলাগুলির বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: হাসান আহমেদ কামরুল জানান, গোলাগুলির ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে হয়েছিল। আমি তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটকে ফোন করে জানিয়েছি। পরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে এলে উভয় পক্ষ পালিয়ে যায়। বর্তমানে ভোটকেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো: ফরহাদ হোসেন জানান, গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান অভিযোগ করেছেন যে, তার আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান অভিযোগ করেছেন যে, তার আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য...