খাগড়াছড়ি শহরে ভয়াবহ আগুনে ২০ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহরের শান্তিনগর এলাকার তালুকদার মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুহূর্তের মধ্যেই এক দোকান থেকে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেটের কুলিং কর্নার, পার্টসের শো রুম ও ওয়ার্কসপসহ ২০টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এখনও জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, পাঁচ মরদেহ উদ্ধার

