ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিতে চোখ হারাল নাহিদ

বিশেষ সংবাদ

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার বিজয় মিছিলে দুর্বৃত্তদের চালানো গুলিতে গুরতর আহত হন ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী মো: নাহিদুর রহমান। তিনি জানান, স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, আমার অন্তরে সুখ আছে কিন্তু আমি চোখে দেখতে পারছি না।

তিনি বলেন, গত ৪ আগস্ট লং মার্চ কর্মসূচিতে নিরীহ ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় নাহিদ ফেনীর মহিপাল সার্কিট হাউস রোডে অন্তত ৪ জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রায় ৫০ থেকে ৬০ আহত ছাত্র-জনতাকে উদ্ধার করে হাসপাতালেও পাঠান তিনি। এরপর থেকে ফেনী ছিল নিস্তব্ধ। এরপর ৫ আগস্ট সকালে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনে বিজয় মিছিল নিয়ে শহরের দিকে যায় ফেনীবাসী। মিছিলটি শহরের খেজুর চত্বরে গেলে লাভ মার্কেটের দিক থেকে হেলমেট পরা ৩০ থেতে ৩৫ জন সন্ত্রাসী তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সবার গুলিবিদ্ধ হন নাহিদ।

তিনি আরও বলেন, আমি ছাত্র-জনতার বিজয় মিছিলের সামনে ছিলাম। আমার হাতে বাংলাদেশের একটি পতাকা ছিল। হঠাৎ করে হেলমেট পরা ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী গুলি চালানো শুরু করে। প্রথম গুলিটা আমার চোখে লাগে। এরপরর আমি আর কিছু দেখতে পারছিলাম না। আমি চোখে হাত দিয়ে বসে পড়ি। তখন তারা আমার সারা শরীরে গুলি করে।

নিজের জীবন নিয়ে দুঃখ প্রকাশ করে নাহিদ বলেন, আমি পরিবারের বড় ছেলে। আমার ওপর সংসারের অনেক দায়িত্ব। এতদিন পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজও করতাম। এখন আমার চোখ আর কোন দিন ভালো হবে কিনা ডাক্তাররা কিছুই বলতে পারছেন না। আমার স্বপ্ন ছিল আমি সরকারি চাকরি করব। কিন্তু আমি এখন এক চোখ দিয়ে কিছু করতে পারব কিনা
আমি জানি না।

নাহিদের বাবা বাহার মিয়া একজন বেসরকারি চাকরিজীবী। যেই বড় ছেলে পরিবারের হাল ধরবে ভেবে তিনি স্বপ্ন দেখছিলেন সেই ছেলে এখন চোখ হারানোর শঙ্কায়। চিকিৎসার খরচ বহনের সাধ্যও নেই তার বাবার। যা চরমভাবে হতাশাগ্রস্ত করে দিয়েছে নাহিদের পুরো পরিবারকে।

তিনি গণমাধ্যমে বলেন, আমি বেসরকারি ছোট একটা ফার্মে চাকরি করি। আশা ছিল আমার পরে বড় ছেলে পরিবারের হাল ধরবে। কিন্তু সে তো নিজেই এখন আশঙ্কাজনক অবস্থায়। আমর ছেলেটার চোখটা যদি ভালো হয় তাহলে অন্তত সে কিছু করে খেতে পারবে। এ জন্য ছেলেকে নিয়ে বড় হাসপাতালে এসেছি। দেখি এখন আল্লাহ তার কপালে কি রেখেছে। যে কোনো মূল্যে নাহিদ তার চোখ ফিরে পাবে এটাই এখন একমাত্র চাওয়া এই পরিবারের।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...